,

ধামরাইয়ে ট্রাকচাপায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের কেলিয়া আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় আফসানা বেগম (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা বেগম উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। তিনি সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকার ওডিসি নামক একটি গার্মেন্টস কারখানায় সুইং অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

আফসানার শ্বশুরবাড়ি আশুলিয়া থানা এলাকায়। স্বামী জহিরুল ইসলাম ও আফসানা দুইজনই কেলিয়া গ্রামে মো. খোকনের বাড়ির ভাড়াটিয়া। তাদের ঘরে মেঘলা আক্তার নামে একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে রিকশায় অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে আফসানা রিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেন। কিন্তু চালক দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম জানান, নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য