রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর কেরানীপাড়ায় একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের ছেলে ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।রোববার সকালে নগরীর কারামতিয়া জামে মসজিদ এলাকার কেরানিপাড়ার আটতলা বিশিষ্ট সমতা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিফ রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ও সে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানার ছেলে। রংপুরে চাকরি সূত্রে ওই ভবনে তিনি পরিবারসহ বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাদের গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুরে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি (তদন্ত) হোসেন আলী। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার সকাল ৭টার দিকে ওই শিক্ষার্থী আটতলা ভবনের ৬তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।

ওপর থেকে নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ওয়াসিফের আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এদিকে পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে নিহতের পরিবার ও ভবনের মালিক কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ কারণে আত্মহত্যার অন্য কোন কারণও জানা যায়নি।

এদিকে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীর এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা শুরুর আগে এসএসসি পরীক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনতে হলো।