বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধরা পড়ছে না ইলিশ, হতাশ জেলেরা

news-image

জেলা প্রতিনিধি : ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেলে ইলিশ পাচ্ছেন না বরগুনার জেলেরা। ইলিশ ধরা না পড়ায় ট্রলার নিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এ নিয়ে জেলেদের মাঝে হতাশা বিরাজ করছে।

জেলে ও স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে নদীতে ইলিশ শিকারে যান জেলেরা। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হতেই জাটকা ধরার নিষেধাজ্ঞা শুরু হয়। এ নিষেধাজ্ঞার কারণে বরগুনার পায়রা-বিশখালী-বলেশ্বর নদীতে ছোট জাল ফেলছেন না জেলেরা। ফলে বড় জালে ইলিশ ধরা পড়ছে না। তাহলে বড় ইলিশ কোথায় গেলো জেলেদের প্রশ্ন।

পায়রা নদীর তীরের গুলবুনিয়া এলাকার জেলে সাত্তার ফরাজী বলেন, অবরোধে আমাদের অবস্থা বেহাল। ধারদেনা করে বড় ফাঁসের জাল বানিয়েছি। এ জাল নিয়ে নদীতে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। একবার জাল ফেললে তিন-চারটা ইলিশ উঠছে।

ফুলঝুড়ি এলাকার জেলে বাদল মীর বলেন, নদীতে বড় ইলিশের দেখা পাই না বহুদিন। অবরোধের পর মাঝারি সাইজের কয়েকটা ইলিশ পেয়েছি। সেটা বিক্রি করে নৌকা মেরামত করিয়েছি। এমন দিনও গেছে যে একটাও ইলিশ ধরতে পারিনি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব বলেন, ডিম দেওয়ার সময় হলে ইলিশ নদীতে এসে ডিম পাড়ে। শেষ হলে আবারও সাগরে চলে যায়। এটাই হচ্ছে ইলিশের ধর্ম।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল