শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

নিউজ ডেস্কপ্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে গতকাল দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা ও স্থানীয় প্রশাসনের প্রধান স্বাগত জানান।

বাসসের খবরে বলা হয়- প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। প্রধানমন্ত্রীকে সেখানে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এবং প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট তাঁকে গার্ড অব অনার প্রদান করবে। তিনি গার্ড পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফরাসি প্রেসিডেন্ট একান্ত আলাপে বসবেন এবং উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে। শেখ হাসিনা এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এলিসি প্রাসাদে রিপাবলিকান গার্ডের গার্ড অব অনার পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী ফরাসি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে যাবেন। দুই নেতা একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

দেশের কল্যাণে কাজ করতে প্রবাসীদের প্রতি আহ্বান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের (যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি) নিজের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, যুক্তরাজ্যে প্রবাসীরা তাঁকে বিদায় জানাতে লন্ডনে তাঁর প্যালেস অব রেসিডেন্সের সামনে সমবেত হলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি কভিড-১৯ মহামারী অবসান অনুষ্ঠানে তাদের সঙ্গে যোগদানের আশা ব্যক্ত করেন।
এর আগে ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেন। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর দুই সপ্তাহের সফরে গ্লাসগো পৌঁছেন।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু