বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাংকিংয়ে ৬ নম্বরে ওঠার সুযোগ বাংলাদেশের

news-image

ক্রীড়া ডেস্কবাংলাদেশের সামনে র‌্যাংকিংয়ে বিরাট উন্নতি করার সুযোগ রয়েছে। এক লাফে মাশরাফি বিন মুর্তজার দল উঠে যেতে পারে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে। তবে যত সহজে কথাটা বলা গেল কাজটা ততই কঠিন। পাকিস্তানকে বাংলাওয়াশ করা গেলেও ভারতকেও একই কায়দায় বাংলাওয়াশ করা সম্ভব কী?

যদি বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়লাভ করে তাহলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে মাশরাফিরা উঠে যাবে ছয় নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জেতা বাংলাদেশের অবস্থান এখন র‌্যাংকিংয়ের আট নম্বরে। বাংলাদেশ যদি ভারতের সঙ্গেও ৩-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে আরও ৮ রেটিং পয়েন্ট যোগ হবে। তখন মোট রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৬। বর্তমানে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে, ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান র‌্যাংকিংয়ের ছয় নম্বরে।

ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও র‌্যাংকিংয়ে উন্নতি ঘটবে বাংলাদেশের। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৩। ক্যারিবিয়ানদের পেছনে ফেলে মাশরাফির দল উঠে যাবে সাত নম্বরে।

প্রসঙ্গত, একমাত্র টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ধোনি ও বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডেতে ধোনি এবং টেস্টে বিরাট কোহলি দলকে নেতৃত্ব দিবেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক