,

তাহিরপুরে খাল থেকে ভাই-বোনের লাশ উদ্ধার

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুরের বীরনগর গ্রামে খাল থেকে চাচাতো ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস। নিহতরা হলো- বীরনগর গ্রামের আশিকনুরের ছেলে আরমান হোসেন রুমান (৫) ও তার চাচাতো বোন ইসরাত জাহান ইমা (৬)। ইমা স্থানীয় ইউপি সদস্য বাবুল মিয়ার কন্যা।

ইউপি সদস্য বাবুল মিয়া জানান, আরমান ও ইসরাত জাহান রবিবার বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলা শেষে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বীরনগর গ্রামের খালে অভিযান চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য