,

নাসিরনগরে মেধাবী ছাত্রীকে যৌন নিপীড়ন ও তার পর্নোগ্রাফি তৈরি করে প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রীকে যৌন নিপীড়ন ও তার পর্নোগ্রাফি তৈরি করে বিভিন্ন মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে ফেইসবুকে প্রচারের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া,ঢাকাস্থ নাসিরনগর সোসাইটি, নাসিরনগর উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ কমিনিষ্ট পার্টি ,নাসিরনগর সোসাইটির ব্যানারে কয়েকটি সংগঠন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যাংকার সালাউদ্দিন মুকুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদ সাথী চৌধুরী,অর্থ সম্পাদক আসমা খানম,জেলা কমিনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান রফিজ মিয়া, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক শাহাজাহান সোহেল, ঢাকাস্থ নাসিরনগর সোসাইটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম ইউনুস, অরুণ জ্যোতি ভট্রাচার্য,উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম দেশে স্বাধীনভাবে বাস করার জন্য। কিন্তু আমাদের নারীদের কোন স্বাধীনতা নেই। দেশে আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের ঘটনাকে বারবার উৎসাহিত করছে। বক্তারা এসময় এ ঘটনায় জড়িতদের দ্রূত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কুলিকুন্ডা গ্রামের কামরু মিয়ার ছেলে পল্লব চৌধুরী (২৫), নূর ইসলামের ছেলে শিপন মিয়া (২২), মরজু মৃর্ধার ছেলে জয়নাল মৃর্ধা (৩২),  মনু মোল্লার ছেলে শরিফ মোল্লা (২৪), মঞ্জু মৃর্ধার ছেলে রাসেল মৃর্ধাকে (২২) আসামী করে নাসিরনগর থানায় মামালা দায়ের করা হলেও পুলিশ এখন পযর্ন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা