,

লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

news-image

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহী লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলাই মিয়ার ছেলে শামীম আহমদ (৩২) ও রতনপুর গ্রামের মৃত গউস আলীর ছেলে শের আলী (৩০)।

স্থানীয়রা জানান, মডেল বাজারের কাছে মহাসড়কে সিলেটমুখী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শের আলী ও আতাউর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য