,

দাদার শেষকৃত্যে গিয়ে মারা গেলেন নাতিও

news-image

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দাদার শেষকৃত্য সম্পন্নের পর সমাধিস্থলে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামকৃষ্ণ ঝিনুক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের দাদা হরেকান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হয় রোববার রাতে। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ ঝিনুক বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে এক পরিবারে দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, নিহত যুবকের দাদার শেষকৃত্য সম্পন্নের পরই বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য