সাপে কাটলে চিকিৎসা নেই ভোলার ৫ হাসপাতালে

news-image

ছোটন সাহা,ভোলা (উত্তর) : সাপের কামড়ে (দংশন) রোগীর চিকিৎসা নেই ভোলার পাঁচ হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে কেউ কেউ এক রকম বাধ্য হয়ে বেদে বা ওঝাঁদের শরণাপন্ন হচ্ছেন। যার ফলে মৃত্যুঝুঁকি বাড়ছে রোগীদের।

দ্বীপজেলা ভোলার ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালগুলো প্রতিষ্ঠা হলেও সাপে কাটা রোগীদের ভ্যাকসিন সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। তাদের উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ভোলা-বরিশাল।

তবে স্বাস্থ্যবিভাগ বলছে, অন্য রোগীর চেয়ে সাপে কাটা রোগীদের চাপ কিছুটা কম। খুব দ্রুত হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

দৌলতখানে ৫০ শয্যার হাসপাতালে ১০ পিস ভ্যাকসিন থাকলেও বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা উজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো ভ্যাকসিন। সাপে কাটা রোগীর জন্য ভ্যাকসিন না থাকায় ওইসব এলাকার রোগীরা বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তবে জেলা সদর হাসপাতালে ভ্যাকসিন থাকলে তা প্রয়োজনের তুলনায় কিছুটা কম।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বশাক বলেন, ‘আমাদের হাসপাতালে পাঁচ মাস ধরে সাপে কাটা রোগীর ভ্যাকসিন সরবরাহ নেই। যদি কোনো সাপে কাটা রোগী আসে তাহলে আমাদের ভোগান্তি পোহাতে হয়। তাদের রেফার করা হয় ভোলা সদর হাসপাতালে।’

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল জানান, দীর্ঘদিন ধরে তজুমদ্দিন হাসপাতালে সাপে কাটা রোগীর ভ্যাকসিন নেই।

জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এখানে রয়েছে ৫০ শয্যার একটি হাসপাতাল। এ উপজেলা থেকে জেলা সদরে আসতে নৌপথ ব্যবহার করতে হয়। দিনের বেলা ভোগান্তি নিয়ে রোগী আনা-নেওয়া করা হলেও রাতের বেলায় জেলা সদরে আসার কোনো ব্যবস্থা নেই। এতে ওইসব এলাকার মানুষ চরম ঝুঁকিতে আছেন। বিশেষ করে সাপে কাটা রোগীর ঝুঁকি অনেক বেশী।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান বলেন, ‘সাপে কাটা রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে খুব দ্রুত ভ্যাকসিন সরবরাহ করা হবে। এ ছাড়াও চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী