,

দেড় হাজার টাকা একটা আপেলের দাম!

news-image

অনলাইন ডেস্ক : লাল কিংবা সবুজ রংয়ের আপেল নিশ্চয়ই অনেক খেয়েছেন। কিন্তু আপেল যে কালো রংয়ের হয় তা জানেন কী? কালো এই আপেলের দামও নেহায়েত কম নয়। এক একটা আপেলের জন্য আপনাকে গুনতে হবে এক থেকে দেড় হাজার টাকা।

কিন্তু কেন এতো দাম এই আপেলের। কালো এই আপেল উৎপন্ন হয় দক্ষিণ আমেরিকার আরকানসাসে।

আর আপেলের এই অদ্ভূত রংয়ের জন্য আরকানসাসেস জলবায়ুকেই দায়ি করছেন বিশেষজ্ঞরা। কারণ ভৌগলিক অবস্থানের কারণে ওই অঞ্চলে দিনের বেলা প্রচুর পরিমাণে অতি বেগুনি রশ্মি পড়ে। আর রাত হলেই তাপমাত্রা ভাবে কমে যায়। আপেলের ত্বকে এর ব্যাপক প্রভাব পড়ে। ত্বক ক্রমশ কালো হয়ে ওঠে। এই কালো ত্বকই ভেতরের অংশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

তবে বাইরে কালো হলেও এই আপেলের ভেতরের অংশের রঙের কোনো পরিবর্তন হয় না। ভেতরের অংশ অন্যান্য আপেলের মতোই সুস্বাদু।

আরকানসাস ছাড়াও তিব্বতেও এ রকম কালো আপেল পাওয়া যায়। কালো আপেল দুর্লভ। বাজার চলতি আপেলের মতো এই প্রজাতির আপেলের ফলন তুলনামূলক কম। পাঁচ থেকে ছয় বছর লাগে এই আপেল ফলতে। এই কারণেই এই আপেলের এতো দাম।

তবে দাম বেশি হলেও এই আপেলের পুষ্টিগুণ কিন্তু অন্যান্য আপেলের চেয়ে কিছুটা কমই। একটি বাজার চলতি আপেলের মধ্যে চার গ্রাম ফাইবার এবং এপিক্যাটেচিন নামে একটি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কালো আপেলের মধ্যে এই উপাদান থাকে না বললেই চলে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য