,

আমি পাঠান, পরিবারকে রক্ষা করতে জানি

news-image

‘অনলাইন ডেস্ক : বহু টানাপোড়েনের পর অবশেষে গতকাল বৃহস্পতিবার জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান। এদিন মুম্বাই হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। যদিও আইনি মারপ্যাঁচের জন্য এখনও বাড়ি ফিরতে পারেননি আরিয়ান, তবুও খান পরিবারে আনন্দের জোয়ার। এরই মধ্যে সামনে এল শাহরুখ খানের পুরনো একটি সাক্ষাৎকার।

যেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি পাঠান, পরিবারকে রক্ষা করতে জানি।’ মূলত রাজনৈতিক নেতা অমর সিং-কে নিয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। মজার ছলে কিং খান বলেছিলেন, অমর সিংয়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এতেই বেজায় ক্ষেপেছিলেন অমর সিংয়ের সমর্থকরা। ভিড় জমিয়েছিলেন মন্নতের বাইরেও।

তখনই কিং খান সবার উদ্দেশ্যে বলেন, ‘আমার ক্ষতি করবেন বলে যদি ভয় দেখান, আমি ভয় পাবো। কারণ আমি মরে গেলে আমার সন্তানদের কে দেখবে? কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকব না। এটা এক পাঠান-এর ওয়াদা।’
উল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ৩ তারিখ তাকে গ্রেফতার দেখানো হয়। একাধিকবার তার জামিনের চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি।

অবশেষে গতকাল বৃহস্পতিবার ২৬ দিন পর মুম্বাই হাইকোর্টে জামিন মঞ্জুর হয় আরিয়ানের। এখন সময়ের অপেক্ষা মাত্র, জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছালেই মন্নতে ফিরবেন বাদশাপুত্র। সূত্র : এই সময়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য