বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

 সৈকত মন্ডল কারমাইকেলের ছাত্র নয়

news-image

হারুন উর রশিদ সোহেল : রংপুরের পীরগঞ্জের সহিংসতার ঘটনার মূলহোতা সৈকত মন্ডল সরকারি কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্র ছিলেন না। কলেজের দর্শন বিভাগ ও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সৈকত মূলত পরিচয় গোপন রেখে কলেজের ছাত্রলীগের কমিটিতে যুক্ত হন। এ পর ওই কলেজের দর্শন বিভাগের ছাত্রলীগের দাপুটে নেতা হিসেবে সকল রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছিলেন।

তার রোল ও রেজিস্ট্রেশন নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে অনুসন্ধান করে দেখে গেছে, সৈকত মন্ডল রংপুর সরকারি কলেজের ২০১৫-১৬ শিক্ষা বর্ষের দর্শন বিভাগের ছাত্র। তার রোল নম্বর-৯১০২৪০৯ ও রেজিস্ট্রেশন নম্বর ছিল-১৫২১৭১১২৩৯২। কলেজ কোড-৩২০৭। ২০১৯ সালের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষায় তিনি জিপিএ ৩ দশমিক ১০ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এ নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের কলেজ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ পরস্পরবিরোধী কথা বলেন। পীরগঞ্জের হিন্দু পাড়ায় সংহিস ঘটনার পর ছাত্রলীগের মহানগর কমিটি ও কারমাইকেল কলেজ শাখা কমিটির দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে সৈকত সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি আড়াল করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে।ছাত্রলীগ কারমাইকেল কলেজ ও মহানগর কমিটি বলছে, সৈকত পরিচয় গোপন করে সংগঠনে অনুপ্রবেশ করেছিল। কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেন, কারমাইকেল কলেজে তার সরব উপস্থিতি ছিল। ছিল দাপুটে ছাত্রলীগ নেতা। যে কোন কাজে সবার আগে উপস্থিত থাকতেন তিনি।

তবে, ২০১৭ সালের ¯œাতক (সম্মান) ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষায় সরকারি কারমাইকেল কলেজের তৃতীয় ভবনের ২০৮ নম্বর কক্ষে রংপুর সরকারি কলেজের হয়ে সৈকত মন্ডলকে পরীক্ষার হলে দেখে কর্তব্যরত শিক্ষক-কর্মকর্তারা বিষয়টি হতবাক হন। পরে তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেছিলেন। কিন্তু ছাত্রলীগ নেতা হওয়ায় কেউ কিছু বলার সাহন পাননি কলেজের দর্শন বিভাগের শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ।কারমাইকেল কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: বশিরুল হাসান সরকার জানান, সৈকত কারমাইকেল কলেজের দর্শন বিভাগের ছাত্র নয়। কখনো ক্লাসে দেখিনি। তবে, সে এখানে খুব ঘোরাঘুরি করতো। তার রেজাল্ট সিটে দেখেছি সে রংপুর সরকারি কলেজের ছাত্র। ছাত্রলীগ নেতা হওয়ায় এ নিয়ে আর কোন কথা বলিনি।

রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবু জুবায়েদ খান এর সাথে সরাসরি যোগাযোগ কওে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোন যোগাযোগ করেও পাওয়া যায়নি।
গেল ১৭ অক্টোবর পীরগঞ্জে হিন্দু মাঝি পাড়ায় সহিংসতার ঘটনার পর গোপনে পালিয়ে যান সৈকত মন্ডল। তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পালিয়ে যেতে পরামর্শ দিয়েছিলেন। এ কথা জানিয়েছেন সৈকতের বাবা-মা। একই সাথে ঘটনার দিন চেয়ারম্যানের সাথে সৈকত ও দুদু মাস্টারের ছেলে লিয়ন ছিল। সৈকতকে র‌্যাব গাজিপুরের টঙ্গি থেকে প্রথম আটক করে। পরে র‌্যাবের ডিএডি আব্দুল আজিজ বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে এবং গ্রেফতার দেখানো হয়। মামলাটি তদন্ত করছেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুদীপ্ত শাহীন। লিয়ন পলাতক রয়েছে পুলিশ তাঁেক খুঁজছে বলে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।

গ্রেফতারের পর পীরগঞ্জের ঘটনায় তাকে মূল হোতা বলে সৈকতকে চিহ্নিত করে সংবাদ সম্মেলন করে জানিয়েছে র‌্যাব। এ ঘটনার পর ব্যাপক আলোচনায় আসেন সৈকত মন্ডল বিব্রতকর অবস্থায় পড়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতৃত্ব।এদিকে, মঙ্গলবার রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো: শফিউর রহমান স্বাধীন ও শেখ আসিফ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসেছে এই প্রতিনিধির হাতে।তাতে উল্লেখ করা হয়েছে, সৈকত মন্ডল, পিতা রাশেদুল হক, মাতা আঞ্জুয়ারা বেগম, রেজিস্ট্রেশন নম্বর-১৫২১৭১১২৩৯২, পরীক্ষার রোল নম্বর-৯১০২৪০৯, সেশন-২০১৫-২০১৬, বিভাগ-দর্শন, কলেজ কোড-৩২০৭, রংপুর সরকারি কলেজ এর ছাত্র।

তাকে গত ২২-১০-২০২১ তারিখে তাকে টংগি গাজিপুর থেকে গ্রেফতার করা হয়। একটি কু-চক্রী মহল উক্ত ব্যক্তিকে বাংলাদেশ ছাত্রলীগ এর সাথে সম্পৃক্ত করে গুজব ও অপপ্রচার করার চেষ্টা করছে। মূলত সে তার ছাত্রত্ব পরিচয় গোপন রেখে বাংলাদেশ ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার আওতাভুক্ত দর্শন বিভাগ শাখার সহ-সভাপতি পদে কৌশলে অনুপ্রবেশ করে। কারমাইকেল কলেজ শাখার তৎকালীর সভাপতি/সাধারণ সম্পাদক অনেক পূর্বেই তথ্য গোপন ও দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিস্কার করে। বিভিন্ন রকম বিশৃংখলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সংগঠনে অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করাই ছিল তার মূল উদ্দেশ্য। এমন অনুপ্রবেশকারী অপরাধির দায় সংগঠনের হতে পারে না।রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক নথিপত্রে দেখা যায় ২০১৭ সালের ৮ মে কারমাইকেল কলেজ ছাত্রলীগ দর্শন বিভাগ ছাত্রলীগের যে কমিটির অনুমোদন দিয়েছে তাতে ওই কমিটির ১ নম্বর সহ-সভাপতি ছিলেন সৈকত মন্ডল।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের (সদ্য বিলুপ্ত) সাইদুজ্জামান সিজার জানান, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সৈকত মন্ডলকে ১৮ অক্টোবর অব্যহতি দেয়া হয়েছিল। ছাত্রত্বের বিষয়ে সিজার জানান, সে তো নিয়মিত কলেজে ক্লাস করেছিল। কলেজে থাকতো। তাই সে কমিটিতে স্থান পেয়েছে।

রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন প্রেস রিলিজের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেসরিলিজ আমরা দিয়েছি। সৈকত কারমাইকেলে কলেজের ছাত্র নয়। সে কৌশলে ভুল তথ্য দিয়ে প্রবেশ করেছে। সে অনুপ্রবেশকারী। কলেজ কমিটির মেয়াদ শেষ হওয়ায় আমরা কমিটির বিলুপ্ত করেছি। সে রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের ছাত্র। কিন্তু রংপুর কলেজ ছাত্রলীগে তার কোন নাম নেই।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা