,

৪০ কেজি ওজনের অজগর উদ্ধার

news-image

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে আসা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে।

শুক্রবার সকালে বন বিভাগের সহায়তায় সেটি বনে অবমুক্ত করা হয়।

খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসনে, আলম হোসনে, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও এত বড় অজগর তারা দেখেনি।

ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে আসা অজগরগুলো প্রায়ই লোকালয়ে চলে আসলেও তা মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় বনে ফিরিয়ে দিতে চেষ্টা করি।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী সাঁতরে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়।

শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে।

পরে তারা স্থানীয় বন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যদের খবর দিলে তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। প্রায় ২০ ফুট লম্বা অজগরটির ওজন ৪০ কেজি।

ভোলা নদী মরে সুন্দরবন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে অজগরগুলো প্রায়ই গ্রামে চলে আসছে।

এ নিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য