বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের ১৮ ইউপিতে চেয়ারম্যানসহ তিন পদে পদে ১১৭১ প্রার্থীর মনোনয়ন দাখিল

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনন্দ উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা। রবিবার সকাল থেকে টানা বিকাল ৫ টা পর্যন্ত চলে মনোনয়ন দাখিল। এতে ১৮ ইউপিতে চেয়ারম্যান পদে ১০১ জন, সদস্য পদে ৮০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৬৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ১৮ টি ইউনিয়নের রির্টানিং অফিসারের নিকট এসব মনোনয়ন জমা দেয়া হয়। মনোনয়ন দাখিল নিয়ে দুই উপজেলা জুড়ে দেখা দেয় উৎসবের আমেজ। সকাল থেকে বিভিন্ন যানবাহনে নেচেগেয়ে আনন্দ উৎসবে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্ত্বর ও তার আশেপাশে অবস্থান নেন প্রার্থী ও সমর্থকরা। এরপর উপজেলা নির্বাচন অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা মৎস্য অফিস ও উপজেলা সমাজসেবা অফিসে মনোনয়ন পত্র জমা দেয়া হয়। মিছিল সহকারে মনোনয়নপত্র জমা আচরণবিধি লংঘন হলেও তোয়াক্কা করেনি কেউ।

এর মধ্যে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, ইটাকুমারী ইউনিয়নে ৬ জন, অন্নদানগর ইউনিয়নে ৬ জন, ছাওলা ইউনিয়নে ৬ জন, তাম্বুলপুর ইউনিয়নে ৯ জন, পীরগাছা সদরে ৬ জন, কৈকুড়ী ইউনিয়নে ৭ জন এবং কান্দি ইউনিয়নে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১জন, সদস্য পদে ৪৫২জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৩ জনসহ মোট ৬৪৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আগামী ২১ অক্টোবর যাচাই-বাচাই এবং ২৬ অক্টোবর প্রত্যাহারের দিন নির্ধারন করা হয়েছে।

এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার শোয়েব সিদ্দিকী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে প্রার্থীরা। আশা করছি সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা