বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে কমছে করোনা সংক্রমণ, জনমনে স্বস্তি

news-image

রংপুর ব্যুরো : করোনা সংক্রমণ কমে যাওয়ায় রংপুর বিভাগের অধিকাংশ করোনা হাসপাতালে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। অনেক হাসপাতালে অধিকাংশই বেডই খালি থাকছে। বিভাগের হাসপাতাল গুলোতে প্রায় সাড়ে ১১’শ করোনা রোগীর চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে রোগী রয়েছেন মাত্র ৪২ জন। এতে স্বাস্থ্য বিভাগসহ জনমনে কিছুটা স্বস্তি এসেছে।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, রংপুর বিভাগের করোনা রোগীদের চিকিৎসা সেবার দেয়ার জন্য বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪১টি বেড রয়েছে। এছাড়া সরকারি ২৬ টিসহ ৪৪টি আইসিইউ ও এইচডিইউ বেড রয়েছে ১১টি। বৃহস্পতিবার পর্যন্ত মোট রোগী ছিল ৪২ জন। এর মধ্যে সাধারণ বেড়ে রোগী ছিল মাত্র ৩১ জন এবং আইসিইউতে ৬ জন,এইচডিইউ বেডে রোগী রয়েছেন ৫ জন। গাইবান্ধা ও ঠাকুরগাও জেলার হাসপাতালে রোগীর সংখ্যা শূন্য। রংপুরে ১০০ বেডের করোনা ডেলিকেডেট হাসপাতালে মাত্র ২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এছাড়া আইসিইউতে কোন রোগী নেই, পঞ্চগড়ে ১ জন, নীলফামারীতে ৩ জন, লালমনিরহাটে ১ জন, কুড়িগ্রামে ৬ জন, দিনাজপুরে জেনারেল বেডে ১৮ জন এবং আইসিইতে ৬ এবং এইচডিইউ বেডে ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় মৃত্যুর হার ছিল শূন্য। বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ২৩৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯ জনের দেহে শনাক্ত হয়েছে। বিভাগে মোট ২ লাখ ৮৭ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ হাজার ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৬৭৮ জন।

বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা . মোতাহারুল ইসলাম। তিনি বলেন, সংক্রমণ কিছুটা কমলেও ঝুঁকি রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে