,

জুয়া খেলে ঋণগ্রস্ত, রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম তুষারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর হারাগাছ রোড সাহেবগঞ্জ এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার ব্যবসায়ী মোহসীন আলীর ছেলে ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।এদিকে আত্মহত্যার আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক আইডিতে ‘আই কোয়াইট ফর এভার’ লিখে একটি স্ট্যাটাসও দেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তানভীরের ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। পরে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুষার একটি স্ট্যাটাসে নিজেকে গুটিয়ে নিয়ে চিরতরে প্রস্থানের ইঙ্গিত দেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। আত্মহত্যার পূর্বে তুষার হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন বলেন, সকালের দিকে বাড়িতে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। তুষার খুবই মেধাবী ছাত্র ছিল। তার এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নিতে পারছিনা। আমরা এ ঘটনায় শোকাহত।

তুষারের আত্মহত্যার ব্যাপার নিয়ে কথা বলতে রাজি হননি তার পরিবারের লোকজন। তবে প্রতিবেশিদের দাবি, কয়েকদিন আগে তুষারের সাথে তার পরিবারের ঝগড়া হয়েছিল। সম্প্রতি তার বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে।

এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তুষার করোনাকালীন মোবাইলে টাকা দিয়ে খেলায় আসক্ত হয়ে পড়েন। মোবাইলে জুয়া খেলতে গিয়ে ঋণগ্রস্ত হন। এ নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য