বিজয়নগরে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদান

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। গত রবিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামে এক অনুষ্ঠানে এরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। মোকতাদির চৌধুরী এম.পি তাদেরকে স্বাগত জানান। ওই ইউনিয়নের সাবেক মেম্বার কামাল হোসেন বাচ্চু’র নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা যোগদান করে। এসময় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ তানবীর ভূইয়াসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা