,

ভর্তি পরীক্ষা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ঢাবি প্রক্টর

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগে কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

শুক্রবার (১ অক্টোবর) পরীক্ষা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাবি প্রক্টর বলেন, সারাদেশে বিভাগীয় পর্যায়ের কোনো কেন্দ্র থেকেই এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। তবে আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। একটা আশঙ্কা রয়েছে। কেউ যদি এটি ব্যবহার করে তাকে সেখানেই বহিষ্কার ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যদি কেউ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পরীক্ষা দেন এবং সেটা পরবর্তিতে প্রমাণ হয়, তবে আমরা তাকে শিক্ষাজীবন শেষ হলেও বহিষ্কার করবো।

এসময় বিগত বছরে যারা এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিয়েছেন, তাদের বহিষ্কারের কথা উল্লেখ করেন প্রক্টর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য