,

পদ্মায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৪,নিখোঁজ অন্তত ২০

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্তত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ২০-২৫ জন।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার ফিটুর দুই সন্তান আসমাউল (৫) ও আয়েশা (৩) এবং শিবগঞ্জ উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০)।

বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

jagonews24

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

jagonews24

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান