শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নৈশকোচের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে নৈশকোচের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ওই ব্যক্তি বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত পীরগাছা উপজেলার প্রতাব জয়সেন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। বুধবার সকালে নগরীর তাজহাট গলাকাটা মোড়ে ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম। তিনি জানান, নিহত একাব্বর আলী বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল ক্লিনিকে যাচ্ছিলেন। সেখানে তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। শাহ আলী নামের একটি নৈশকোচ ওই বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নৈশকোচটি ঘটনার পর দ্রুত সটকে পড়েন। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। দুর্ঘটনায় সাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আমি: রোনালদো

বিদায় বেলায় ফুটবলার মামুনুলের দুই আক্ষেপ

ভোটের প্রচারে লাখ টাকা নেন টলিউড তারকারা!

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় থাকলে জিডিপি ভারতের উপরে যেত : অর্থমন্ত্রী

মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

গুম-খুনের যাতনা বুঝি, শহীদদের স্বপ্ন বৃথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি কারাগারে নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

‘এটা আমাদেরই গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা

মহান মে দিবস আজ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ