শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব স্মার্টফোন কাল থেকে বন্ধ হয়ে যাবে

news-image

অনলাইন ডেস্ক আপডেট না হওয়ার কারণে আগামীকাল থেকে অনেক অ্যানড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল জানিয়েছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যানড্রয়েড ভার্সনও সাপোর্ট করবে না।

অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যানড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েডে ভার্সান ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

যার ফলে ব্যবহারকারীদের ফোন আপগ্রেড করার অনুরোধ জানিয়েছে গুগল। ২৭ সেপ্টেম্বরের পর অ্যানড্রয়েডের এই ধরনের ভার্সনযুক্ত ফোনের ব্যবহারকারীরা গুগলের অ্যাপ যেমন- জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ ইত্যাদিতে লগইন করার সময় USERNAME OR PASSWORD ERROR দেখাবে।

তাছাড়া যদি কোন ব্যবহারকারী সেইসব ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ওপেন করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রে এরর মেসেজ দেখাবে। এছাড়া পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এরর মেসেজ দেখতে পাবেন।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু