,

পদ্মায় ধরা পড়ল ৩৭ কেজির বাগাইড়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মানিকগঞ্জ জেলার জেলে গোবিন্দ হালদারের জালে ৩৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।

রবিবার ভোরের দিকে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশোনা থেকে বিশাল এই মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার দুলাল মৎস্য আড়তে সকাল ৮টার দিকে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী মোহাম্মদ চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৭ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, বাগাইড় মাছটি জেলে গোবিন্দ হালদার দুলাল মৎস্য আড়তে নিয়ে এলে আমি সেখান থেকে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেই।

‘গোয়ালন্দের এমন বড় মাছের চাহিদা আছে অনেক। আমি ১ হাজার ৩০০ টাকায় কিনেছে, ইচ্ছা আছে ১০০ টাকা কেজি প্রতি দামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেব। বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য