,

হার্ড ইমিউনিটি ৮০ শতাংশ হলে করোনা হবে মৌসুমী ফ্লু

news-image

অনলাইন ডেস্ক : করোনার প্রকোপের একটা সময়ে এসে হার্ড ইমিউনিটির কথা খুবই শোনা যাচ্ছে। এ বিষয়ে নতুন একটি বার্তা দিলেন রাশিয়ান সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজির ডেপুটি ডিরেক্টর আলেকজান্দ্রার গরেলভ।

বার্তা সংস্থা তাস এ বিজ্ঞানীর বরাত দিয়ে জানায়, হার্ড ইমিউনিটির মাধ্যমে করোনাকে মৌসুমী ফ্লুতে পরিণত করা সম্ভব। এর জন্য কোনো দেশের হার্ড ইমিউনিটির মাত্রা হতে হবে ৮০ শতাংশ।

গরেলভ বলেন, এটা স্পষ্ট পূর্বাভাস দেওয়া যায় যে, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির মাত্রা ৮০ শতাংশ পর্যন্ত হলে এটি মৌসুমী রোগে পরিণত হবে। এর সঙ্গে দুটি বিষয় জড়িত— ভ্যাকসিন পরবর্তী অবস্থা ও প্রাকৃতিক পরিবেশ।

আরও জানান, এর আগে বলা হয়েছিল ৬০ শতাংশ হার্ড ইমিউনিটি হলেই করোনা মৌসুমী রোগে পরিণত হবে। কিন্তু দুঃখজনকভাবে সময়ের সঙ্গে সারা বিশ্বে সেই সম্ভাবনা পরিবর্তিত হয়েছে।

বর্তমানে এক-তৃতীয়াংশ রাশিয়ানদের মধ্যে করোনাভাইরাসের প্রতিরোধক্ষমতা রয়েছে।

তিনি বলেন, হার্ড ইমিউনিটি নির্ভর করে টিকাদানের হারের ওপর। এর সঙ্গে সচেতনতা ও অন্যান্য সক্রিয়তা যুক্ত।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসেবে রবিবার দুপুর পর্যন্ত রাশিয়ায় ৭৩ লাখ ৯৮ হাজার ৪১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের তাদের অবস্থান গোটা বিশ্বে পঞ্চম। মোট মারা গেছে ২ লাখ ৩ হাজার ৯৫ জন। এ ছাড়া এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২৩ কোটি ২২ লাখের বেশি মানুষ, মারা গেছে ৪৭ লাখ ৫৭ হাজার ৬২৫ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য