বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোহলিকে চান গাভাস্কার

news-image

ক্রীড়া ডেস্ক : জুনের প্রথম সপ্তাহে এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত ক্রিকেট দল। কিন্তু এ সফরে ভারত দলের সঙ্গে থাকতে চাচ্ছেন না বিরাট কোহলি। নতুন এ টেস্ট অধিনায়ক বাংলাদেশ সফরে না এসে চান বিশ্রাম। এমন সংবাদ যখন রটে গেছে, তখন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার টেস্ট দলে কোহলিকে চান। গাভাস্কার বলেন, ‘আমি চাই সে (কোহলি) টেস্ট ম্যাচে খেলুক, তারপর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক। আসলে বিরাটের মতো অশ্বিন ও উমেশ যাদবেরও বিশ্রাম প্রয়োজন। এই দুজন দীর্ঘ সময় ধরে টানা বোলিং করে যাচ্ছে। গত সাড়ে চার মাস ধরে তারা কঠোর পরিশ্রম করে আসছে। সুতরাং, তাদের বিশ্রাম একান্ত প্রয়োজন।’

আসন্ন বাংলাদেশ সফরের জন্য আগামী ২০ মে মুম্বাইয়ে ভারতীয় দল ঘোষণা করা হবে। গত বছরের নবেম্বর থেকে টানা ক্রিকেটের মধ্যে থাকা বিরাট কোহলি বাংলাদেশ সফরে না এসে বিশ্রামে থাকার জন্য বোর্ডের কাছে আবেদন করেছেন বলে দেশটির গণমাধ্যম থেকে জানা যায়। তবে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের চাওয়া, একমাত্র টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেয়ার পর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকুক কোহলি।

মাহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোয় বিরাট কোহলিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দেখতে চান গাভাস্কার। তবে কোহলির মতো, ধোনিকেও ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়ার পরামর্শ দেন তিনি। আগামী ১০-১৪ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। এরপর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে।

এ সিরিজে শুধু কোহলিই নন, ভারতের কয়েকজন সিনিয়র ক্রিকেটারও আসতে চাইছেন না। গত বছর জুনে যে বাংলাদেশে ওয়ানডে সিরিজ হয়েছে, তখনও ধোনি, কোহলিরা ছিলেন না। এবারও একই দশা হতে চলেছে। তবে আবার ভারতেরই গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে, শেষ পর্যন্ত অন্তত টেস্টে পুরো শক্তির দলই পাঠাতে পারে ভারতের ক্রিকেট বোর্ড।

সুনীল গাভাস্কার সেটিই চান। এর পেছনে অবশ্য তার যুক্তিও আছে। বাংলাদেশ যে এখন অনেক ভাল খেলছে। যদি এ দলটিকে সমীহ না করা হয়, তাহলে বিপদ ঘনিয়েও আসতে পারে ভারতের। তাই তো গাভাস্কার বলেছেন, ‘গতবার ভারত দ্বিতীয় সারির মানের একটা দল বাংলাদেশের মাটিতে গিয়ে সাফল্য পেয়েছিল। ওয়ানডে সিরিজ জিতে এসেছিল ওরা। কিন্তু এবারের চিত্রটা একেবারেই আলাদা। এবার কিন্তু বিষয়টা অতটা সহজ হবে না। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স অন্তত তেমনটাই বলছে।’ সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সম্প্রতি দারুণ ক্রিকেট খেলেছে। তাই ওদেরকে হাল্কাভাবে নিলে হবে না। ওরা এখন অনেক শক্তিশালী দল। আমি মনে করি, ভারতও ভাল দলই পাঠাবে বাংলাদেশে। পুরো শক্তির দল না নিয়ে গেলে এবার কিন্তু বেগ পেতে হবে।’ এবার দেখা যাক, ভারত শেষ পর্যন্ত কোহলিকে টেস্ট খেলতে পাঠায় কিনা।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক