,

ফেসবুক লাইভে শাড়ি বেচে ট্রোলড রচনা

news-image

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের বাংলা ছবির প্রথম সারির নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় এখন তিনি আর তেমন অভিনয় করেন না। বর্তমানে রচনার পরিচিতি ‘দিদি নাম্বার ওয়ান’ হিসেবে। জি বাংলার এ শোয়ের উপস্থাপক হিসেবে সবার মন কেড়েছেন রচনা।

কয়েকদিন আগেই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, একেবারে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন তিনি। সেই ‘নতুন পরিচয়’-এর নাম ‘রচনাস ক্রিয়েশন’। রচনার বুটিক শপ এটি। অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এবার শাড়ির ব্যবসায় যুক্ত হয়েছেন সবার প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’।

সম্প্রতি ফেসবুকে লাইভে এসে রচনা একের পর এক শাড়ি মেলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। তাঁর বুটিক শপে রয়েছে নানা ধরনের শাড়ির বিশাল কালেকশন। সেগুলোই তাঁর ভক্তদেরকে দেখাচ্ছিলেন। জানাচ্ছিলেন প্রতিটি শাড়ির দরদাম-গুণাগুণ।

রচনা বন্দ্যোপাধ্যায়

বুটিক শপ শুরু করার কারণ হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। গত ২০ বছর ধরে আমি আপনাদের জন্যই রচনা বন্দ্য়োপাধ্যায় হয়েছি। আপনাদের অনেকেরই মনে হচ্ছে, আমি কেন শাড়ি বিক্রি করছি? কেন আমি বুটিক খুললাম? এর মূল কারণ হল, আমাকে অনেকেই বলেছিলেন— অভিনয়, দিদি নাম্বার ওয়ান, ছেলেকে মানুষ করা এবং সংসারের পাশাপাশি এমন কিছু করতে যাতে সাধারণের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপন করতে পারি। আর সেই কারণেই এই বুটিক। সেই কারণেই অনলাইনে শাড়ির ব্য়বসা।’

তবে এই শাড়ি বিক্রি করতে গিয়ে যে কটাক্ষের মুখে পড়বেন, তা একেবারেই আন্দাজ করতে পারেননি রচনা। ফেসবুক লাইভে নেটিজেনরা যেন ধেয়ে এল অভিনেত্রীর দিকে। তাঁকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিতে শুরু করল একের পর এক কু-মন্তব্য। তবে এসব ট্রোল-তামাশায় দমে যাননি অভিনেত্রী। নিজের মতো নিজের কাজটি করে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য