মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গরু চুরি কেন্দ্র করে মাদাগাস্কারে সংঘর্ষে নিহত ৪৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গরু চুরি করাকে কেন্দ্র করে মাদাগাস্কারে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালায় স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে নিহত হয় অন্তত ৪৬ জন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানিয়েছে কমিশন।

মাদাগাস্কার দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি মালাগাসি নামেও পরিচিত। এই দ্বীপ রাষ্ট্রে প্রচলন আছে, যার যত গরু-বাছুর বেশি, স্থানীয় সমাজে তার সম্মান ও প্রতিপত্তি তত বেশি। এখানকার লোকেরা প্রাণ গেলেও গরু-বাছুর বিক্রি করতে চায় না বা গরুর মাংস খাওয়ার চাল থাকলেও গোহত্যা করে না। তবে গরু চুরির ঘটনা নিত্য ব্যাপার এখানে। প্রায়ই শোনা যায়, একজন আরেকজনের গরু চুরি করে জেল খাটছেন।

 

এ জাতীয় আরও খবর

আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী

মিষ্টি আলুর প্যানকেক তৈরির রেসিপি জেনে নিন

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রিহানা

শ্রীলঙ্কার নতুন হেড কোচ গ্যারি কার্স্টেন

ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার

নারীদের ঈদ কেনাকাটায় পছন্দের শীর্ষে পাকিস্তানি ড্রেস, নেই একক আধিপত্য

সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল

প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ