,

মিষ্টি আলুর প্যানকেক তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্যকর উপায়েও অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার একটি হলো মিষ্টি আলুর প্যানকেক। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। ইফতার, বিকেলের নাস্তা কিংবা শিশুদের টিফিনে রাখতে পারেন সুস্বাদু এই প্যানকেক। এটি তৈরি করতে মোট চার-পাঁচটি উপকরণের প্রয়োজন হবে এবং সময়ও লাগবে খুবই কম। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মিষ্টি আলু- ২-৩টি

ডিম- ২টি

লবণ- সামান্য

মধু- পরিমাণমতো

এলাচ গুঁড়া- সামান্য

ঘি অথবা তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
প্রথমে মিষ্টি আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। পরিষ্কার পানিতে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আলু ম্যাশ করে নিন। তার সঙ্গে ডিম ভেঙে মিশিয়ে দিন। আরও মেশান লবণ, এলাচ গুঁড়া ও মধু। ভালোভাবে গোলা তৈরি হয়ে গেলে একটি ফ্রাইপ্যানে সামান্য ঘি অথবা তেল ব্রাশ করে নিন। এবার একটি গোল চামচের সাহায্যে প্যানকেকের গোলা ছড়িয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে তুলুন। চুলার আঁচ কমিয়ে রাখবেন, নয়তো পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর মিষ্টি আলুর প্যানকেক।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে