রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই এই অভিযান শুরু করবে সরকার।

আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইনশৃংখলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, সংঘবদ্ধ কোনো ক্রিমিনাল আইনের বাইরে থাকবে না। এটা এ সরকারের প্রতিশ্রুতি ও জনগনের প্রত্যাশা৷ অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগনের জন্য স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি। আমরা সারাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি, সেজন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে৷’

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর বর্তমান সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং একই সাথে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

হাদি হত্যার দুই আসামির ভারতে গ্রেপ্তারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্হা নিচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা যাবে। এ ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

মবের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার, মব বন্ধে সরকার কাজ করছে।

ব্রিফিংয়ে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনা, ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র। সমুদ্র সৈকতকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং এই সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এখানে কোন ধরনের ঝুপড়ি, পলিথিন দোকান থাকতে পারবে না।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ