রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এজলাসের ছবি তুলে ‘জেল-জুলুম লীগ’ গ্রুপে পাঠানো ব্যবসায়ী কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : ‎বিচারকের এজলাসে ছবি তুলে আটকের পর এক ফল ব্যবসায়ী সাগর দেওয়ানকে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।

সাগরের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার এজলাসের ছবি তোলায় তাকে আটক করা হয়। তার মোবাইল জব্দ করা হয়। সাধারণত মোবাইল জব্দ করলে ২/৩ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। তবে তাকে ছেড়ে না দিয়ে সোমবার জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তার জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে আদেশ অপেক্ষমাণ রাখে। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎তিনি আরও বলেন, সাগরের সঙ্গে তার বড় ভাই শাওনকেও আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেয়া হয়।

‎‎তদন্তকারী কর্মকর্তা আবেদনে সাগরকে কোথা থেকে আটক করেন, তা উল্লেখ করেননি তিনি। জুয়েল রানার আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন গতকাল জানিয়েছিলেন, বিচারক দেখেন একজন এজলাসের ছবি তুলছে, ভিডিও করছে। পুলিশকে মোবাইল জব্দের নির্দেশ দেন। এ সময় তার সাথে আরেকজনও ছিল। মোবাইল বিচারকের কাছে নিয়ে আসা হয়। বিচারক মোবাইল চেক করে দেখেন,‘জেল-জুলুম লীগ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে ছবি সেন্ট করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করে মামলা দায়েরের নির্দেশ দেন।

‎সাগরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর মামলার অভিযোগ থেকে জানা যায়, কবি নজরুল সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র হাসিব সরকার জুলাই আন্দোলনে অংশ নেন। ১৬ জুলাই বিকেল সাড়ে ৩ টার দিকে পুরান ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামনে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় ও গুলি বর্ষণ করা হয়। একটি গুলি এসে লাগে হাসিবের বাম হাতে। এক ব্যক্তি তাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন হাসিব। সুস্থ হয়ে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে ২০২৪ সালের ১২ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের নামে মামলা দায়ের করেন।

‎‎অপর আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাহাজান খান, ড. হাছান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ