,

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারত কোন পক্ষে, জানালেন এস জয়শঙ্কর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্তিতি নিয়ে ‘ভারত শান্তির পক্ষে’ রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সোমবার (৯ মার্চ) ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এস জয়শঙ্কর জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, কাতারের আমির, সৌদি আরবের যুবরাজ, কুয়েতের যুবরাজ, বাহারিনের রাজা, ওমানের সুলতান, জর্ডানের রাজা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তারা সবাই ওই সব দেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবেন বলে কথা দিয়েছেন বলেজয়শঙ্কর জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানেও কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে ইরানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করা সমস্যাজনক বলেও জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতির সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালীও। এর ফলে ভারতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই বিষয়ে নিশ্চিন্ত থাকার আবেদন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের সুবিধাই সরকারের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবেচিত হচ্ছে। এমনকি কূটনৈতিকভাবে আমেরিকার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে ভারত। ভারত মনে করে কূটনৈতিক যোগাযোগের মধ্য দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ ছাড়াও ওই সব দেশে অবস্থানকারী ভারতীয়দের নিরাপত্তা এবং জ্বালানি ও বাণিজ্যের সুরক্ষা সুনিশ্চিত করাকেও ভারত সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।’

এরপর সংসদের নিম্নকক্ষ লোকসভাতেও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি জানান, ইরানে অবস্থানকারী ভারতীয়দের আর্মেনিয়া হয়ে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ইরানে ভারতের দূতাবাস এই লক্ষ্যে কাজ করছে এবং ইরানও জানিয়েছে তারা সব রকম সহায়তা করতে প্রস্তুত।

তিনি আরও জানান, ভারতীয় নাগরিকদের উপসাগরীয় দেশগুলো থেকে ফিরয়ে আনার জন্য তাদের নিরাপদ বর্ডার ক্রসিংয়ের মাধ্যমে সচল বিমানবন্দরগুলোতে নিয়ে আসা হচ্ছে। যখন যে এয়ারস্পেস খুলেছে সেই স্পেসের মাধ্যমে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার কাজ চলছে।

 

এ জাতীয় আরও খবর

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

নবীনগরে ১৫ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ ইউনিয়নের মানুষ

নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবকে কেন্দ্রীয় যুবদলের কারণ দর্শানোর নোটিশ