,

আমি খুব জেদি আর বোকা ছিলাম : কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় তিনি বরাবরই সপ্রতিভ, চঞ্চল আর আত্মবিশ্বাসী। তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে মোটেও এমন ছিলেন না অভিনেত্রী কাজল। বরং নিজেকে ‘জেদি’ আর ‘বোকা’ বলে দাবি করলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ফেলে আসা দিনগুলো এবং ব্যক্তিগত স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে কাজল জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কিছুই তিনি না বুঝে করতেন। নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমি খুব জেদি আর বোকা ছিলাম। তবে ভাগ্যক্রমে আমার নেওয়া সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে।’

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিরতি নেওয়া কিংবা ‘গুপ্ত’ সিনেমার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করা সবই ছিল কাজলের সাহসী সিদ্ধান্ত। বর্তমানে অনেক নারীই এমন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছেন দেখে তিনি আনন্দিত।

কাজলের কথায়, ‘আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি এবং তাতে অনড় থেকেছি। আমার এই অদ্ভুত স্বভাব সত্ত্বেও মানুষ আমাকে ভালোবেসেছে, আমি সত্যিই কৃতজ্ঞ।’ কাজের ক্ষেত্রে কাজল সবসময়ই নিজের শর্ত বজায় রাখতে পছন্দ করেন।

ভালো চিত্রনাট্যের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে মানসিক বোঝাপড়াকে বেশি গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি কাদের সঙ্গে কাজ করছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। শুটিং সেটে টানা ৫০ দিন থাকতে হয়। যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে যদি সহজ সম্পর্ক না থাকে, তবে সেই ৫০ দিনকে ৫০০ দিনের মতো দীর্ঘ মনে হয়।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড