,

রংপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সঙ্গে মঙ্গলবার রংপুরে পিটিআই সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রংপুর পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট খন্দকার মো. ইকবাল হোসেন, বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) রংপুর বিভাগ মো. মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।

সভায় উত্তরাঞ্চলের প্রাথমিক শিক্ষার কার্যক্রমকে আরোও গতিশীল করতে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগীতার আশ্বাস দেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিমন্ত্রী।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, করোনাকালিন লকডাউনের কারণে প্রাথমিক শিক্ষকসহ কর্মকর্তাগণের কর্মস্থল বদলি স্থগিত ছিল, বর্তমানে অনলাইনে এর প্রস্তুুতি নেওয়া হচ্ছে। ২০২১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য