রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তরুণী ফাইরুজ

news-image

নিজস্ব প্রতিবেদক : মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় প্রথম বাংলাদেশি হিসেবে চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেয়েছেন ‘মনের স্কুল’ এর সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়ার পর আজ মঙ্গলবার ‘মনের স্কুল’ এর ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

ফেসবুকে জানানো হয়, বিল অ‌্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে গোলকিপারস অ্যাওয়ার্ড পেলেন মনের স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। ‘মনের স্কুল’ এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দীর্ঘ ৩ বছরে মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ বছর চেঞ্জমেকার অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচিত হন। এই সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি এবং এ বছরের ৩ জন বিজয়ীর একজন ফাইরুজ।

উল্লেখ্য, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য পদক্ষেপ নিচ্ছে এমন ব‌্যক্তিদের তিনটি বিভাগে পুরস্কার দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশি কোনো তরুণী চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেলেন।

‘মনের স্কুল’ এর সহ-প্রতিষ্ঠাতা ফাইরুজ ফাইজা বিথার। তিনি অনলাইনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু