,

আদালতের সামনে ইভ্যালি দম্পতির মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা। আজ মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে এই দম্পতিকে আদালতে হাজির করার কথা রয়েছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইভ্যালির গ্রাহক আরিফ আহমেদ বলেন, ‘আমাদের প্রত্যেকেরই টাকা পাওনা আছে। কিন্তু আমরা টাকা নিয়ে চিন্তিত নই। আমরা রাসেল ভাইয়ের মুক্তি চাই। তিনি মুক্তি পেলে টাকা আমরা পাবোই।’

আরেকজন গ্রাহক আমিরুল প্রান্ত বলেন, ‘অন্যায়ভাবে রাসেল ভাইকে আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।’

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা দায়ের করেন। ওইদিন বিকেলেই এই দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব।

এরপরদিন শুক্রবার তাঁদের আদালতে হাজির করা হয়। সেদিন এই দম্পতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। গতকাল ২০ সেপ্টেম্বর ওই রিমান্ড শেষ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য