রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগাছায় চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা করে চোরের দল, গ্রেফতার-৪

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় শয়নকক্ষ থেকে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধারের ৩৬ দিনের মধ্যেই ঘটনার মুল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় প্রযুক্তির সহায়তায় কল লিস্টের সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূলত চুরি করতে গিয়ে দেখে ফেলায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে চোরের দল।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার অনন্দনগর ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে রমজান আলীর ছেলে রুবেল মিয়া দুঃখু (২০), আশাদুল হকের ছেলে দুলাল মিয়া(১৯), মীর মাজেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাঙ্গা ও জুলহাস মিয়ার ছেলে শিমুল শেখ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন অপেক্ষার পর রহস্য উদঘাটনে সক্ষম হয় পীরগাছা থানা পুলিশ। এঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে তাদের মধ্যে দুঃখু মিয়া ও দুলাল মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আদালতে জবানবন্দিতে দুঃখ মিয়া ও দুলাল মিয়া জানান, তারা বৃদ্ধা রাবেয়া বেগমের প্রতিবেশী ছিলেন। ঘটনার দিন রাতে রাবেয়ার বাড়িতে চুরি করতে যান। এসময় ঘরে প্রবেশ করে চুরির করার এক পর্যায়ে বৃদ্ধা রাবেয়া তাদেরকে দেখে ফেলেন। পরে বিষয়টি ধামাচাপা দিতে তাকে ছুরিকাঘাতে হত্যা করে তারা পালিয়ে যায়।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বিকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ গ্রাম থেকে মৃত রহিম উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রাবেয়া বেগমের সন্তানেরা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় নিজ বাড়িতে একাই থাকতেন তিনি। ওই দিন দুপুর পর্যন্ত বৃদ্ধা রাবেয়া বেগমের সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধা রাবেয়া বেগমের শয়ন ঘরে তালা লাগানো দরজার ফাঁক দিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ শয়নকক্ষ থেকে রাবেয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু