শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ঠিকানায় পরীমণি

news-image

বিনোদন প্রতিবেদক : মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ২৭ দিন জেলে থাকার পর গত ৩১ আগস্ট জামিন পান পরীমণি। পরদিনই বাসায় ফেরেন তিনি। রাজধানীর বনানীতে ভাড়া ফ্ল্যাটে থাকতেন পরী। বাসায় ফিরেই পড়েন আরেক বিপদে। ওইদিনই বাড়িওয়ালা তাঁকে বাসা ছাড়ার নোটিশ দেন।

এত দ্রুত সময়ের মধ্যে নতুন বাসা খুঁজে পাওয়া নিয়ে সংবাদমাধ্যমের কাছের শঙ্কা প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা। অবশেষে তিনি নতুন বাসা খুঁজে পেয়েছেন। এরই মধ্যে ঠিকানা বদলও করে ফেলেছেন।

নতুন বাসায় নতুন সাজে লাস্যময়ী পরী
নতুন বাসায় নতুন সাজে লাস্যময়ী পরী। ছবি: ফেসবুক

আজ সোমবার সকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন পরী। তাতে দেখা যাচ্ছে নতুন বাসায় লাল জামা-জুতো পরে লাস্যময়ী পরী বেণি দুলিয়ে হাঁটছেন। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জ্যামাইকান রেগে শিল্পী বব মার্লের উক্তি, ‘love the life you live. live the life you love.’ যার বাংলা অর্থ দাঁড়ায়— ‘তুমি যে জীবন ভালোবাসো সেভাবেই বাঁচো।’

এরই মধ্যে নতুন উদ্যমে কাজেও ফিরেছেন পরীমণি। দুদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছেন গিয়াসউদ্দীন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘গুনিন’-এ। অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হবে ছবির শুটিং।

 

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু