শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলায় নাহিদ মিয়া (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নাহিদ মিয়া ওই গ্রামের শাহজালাল মিয়ার ছেলে ও চতরা বন্দর হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

সোমবার সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের গাংজোয়ার হলদিবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নাহিদ মিয়া কিছু দিন থেকে মানসিক রোগে ভুগছিল। একারণে সে মাদরাসা যাওয়া বন্ধ করে দেয়। নাহিদের মা পারিবারিক কলহের জেরে সংসার ছেড়ে অন্যত্রে চলে যান। বাবা শাহজালাল রিকশা চালানোর সুবাদে প্রায়ই ঢাকায় থাকতেন। বাড়িতে দু’ভাই এক বোনের সাথে বসবাস করতেন সবার ছোট নাহিদ মিয়া।সোমবার সকালে নাহিদ সবার অজান্তে নিজ ঘরের ধর্নার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি বলেন, কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু