রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রীতি পালন করতে গিয়ে ডলফিনের রক্তে রঞ্জিত সমুদ্রের পানি!

news-image

অনলাইন ডেস্ক : রীতি পালন করতে গিয়ে একটি-দুটি নয়, কমপক্ষে দেড় হাজার ডলফিন হত্যা করা হয়েছে সমুদ্র উপকূলে! আর এতে ডলফিনের রক্তে রঞ্জিত হয়েছে সমুদ্রের পানি। আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত ফ্যারো দ্বীপপুঞ্জের ঘটনা এটি।

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (১২ সেপ্টেম্বর) উত্তর আটলান্টিক মহাসাগরে খাঁড়িতে করে আংশিক সাদা ডলফিনের বিশাল একটি ঝাঁক নিয়ে আসা হয়। শিকারিরা নৌকা নিয়ে প্রথমে অল্প পানির এলাকায় নিয়ে আসে ডলফিনগুলোকে। পরে উপকূলে ছুরি দিয়ে আঘাত করে প্রাণীগুলোকে হত্যা করা হয়।

জানা যায়, গত ৪০০ বছর ধরে ফারো আইল্যান্ডে সমুদ্র উপকূলে ডলফিন বলিদানের উৎসব পালিত হয়ে আসছে, যা ‘গ্রিন্ডাড্র্যাপ’ নামে পরিচিত। ওই দ্বীপপুঞ্জটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। এ অঞ্চলে ৫০ থেকে ৬০ হাজারের মতো লোকের বসবাস। ঐতিহ্যবাহী এই দ্বীপরাষ্ট্রে এক সময় বাস করতো দুঃসাহসী ভাইকিংসদের একটি বিশেষ গোত্র। সেসময় থেকে অস্তিত্ব রক্ষার নামে এই জনগোষ্ঠীর মধ্যে চলে আসছে সমুদ্র উপকূলে ডলফিন বলিদানের এমন সংস্কৃতি।
দীর্ঘদিন ধরে চলে আসা রীতি পালন করতে গিয়ে নির্বিচারে প্রাণী হত্যার ঘটনা উল্লেখ করে এটিকে অপ্রয়োজনীয় ও নৃশংস বলে অভিহিত করেছেন পরিবেশবিদরা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়ম অনুযায়ী, ডলফিনের মাংস স্থানীয়দের মধ্যে বিলি করেন রীতি পালনকারীরা। যদিও একজন স্থানীয় ড্যানিশ গণমাধ্যমকে জানান, ডলফিনের এত মাংস একসঙ্গে চায়নি স্থানীয়রা।

১৯৮০ সাল থেকে প্রথা অনুযায়ী ডলফিন হত্যার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে একটি সংগঠন। তাদের অভিযোগ, দ্বীপপুঞ্জটির ইতিহাসে সবচেয়ে অধিক সংখ্যক ডলফিন হত্যার ঘটনা এটি।

 

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ