,

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের কাছে  চাঁদাদাবী, ‘সম্পাদক’ পরিচয়ধারী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদাদাবীর অভিযোগে স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক পরিচয়ধারী আলী আযম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে মঙ্গলবার সন্ধ্যায় নথিভুক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে সকাল ৯ টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হন আলী আযম। এ সময় তার সহযোগী রনি নামে একজন দৌড়ে পালিয়ে যান বলে জানা যায়।
শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে স্কুলে আসেন আলী আযম ও রনি নামের দুইজন। এসময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ গোপন নথি দেখতে চান। শিক্ষকরা তা না দেখালে তারা শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন। পরে তারা শিক্ষকদের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করার হুমকি দেন। পরে কথা না বাড়িয়ে বিষয়টি সমাধান করার কথা বলেন। এসময় আলী আযম ও রনি আমাদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এসময় শোরগোল শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এলাকাবাসী এসে আলী আযমকে নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরজন রনি পালিয়ে যান।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, আলী আযমকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় চাঁদাবাজির ধারায় মামলা দায়ের করেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অপর আসামী রনিকে গ্রেফতারে জন্য আমাদের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য