,

আখাউড়ায় মদসহ অটোরিকশা চালক গ্রেপ্তার

news-image

বিশেষ প্রতিনিধি : শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০ লিটার চোলাই মদসহ জামান মিয়া (৪৫) নামে এক অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের টানমান্দইল গ্রামের মহিউদ্দিনের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, সকালে ধরখার বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে অটোরিকশার ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মদ বহন করার দায়ে অটোরিকসার চালক জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা