,

সিলেট-৩ আসনের সাংসদ হাবিব শপথ নিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের দলীয় সাংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন। রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।

শপথ গ্রহণ শেষে সাংসদ হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান জাতীয় পার্টির আতিকুর রহমান আতিককে পরাজিত করেন। হাবিব ৮৯ হাজার ৭০৫ ভোট পান। আর আতিক পান ২৪ হাজার ৬০৪ ভোট। এছাড়াও আরও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের