,

হাশেম ফুডসের কারখানা থেকে ফের মাথার খুলি ও হাড় উদ্ধার

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আরও একটি মাথার খুলি, হাড়, কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। দেহাবশেষগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ জানান, সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ওই কারখানায় তল্লাশি চালানো হয়। বিকেলের দিকে কারখানার চতুর্থ তলার দক্ষিণ পাশ থেকে একজনের মাথার খুলি, হাড়, কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সেগুলো একজন শ্রমিকের বলে ধারণা করা হচ্ছে। দেহাবশেষগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরেবর্তীতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে কারখানার চতুর্থতলায় তল্লাশি করে তিনটি মাথার খুলি, হাড় ও চুল উদ্ধার করে সিআইডি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হারুন উর রশীদ আরও জানান, অগ্নিকাণ্ডে লাবুনি, সাজ্জাত ও মহিউদ্দিন নামে আরও তিন শ্রমিক নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ তল্লাশি শুরু করে। অভিযানে সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

গত ৮ জুলাই হাশেম ফুডসের কারখানায় আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কারখানার নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় তদন্ত কমিটির প্রতিবেদনে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাঁদের গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতে থেকে তাঁরা জামিনে মুক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য