,

যে কারণে পরীমনিকে ভাল লাগে নচিকেতার

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে থেকেছেন আলোচনার শীর্ষে। প্রথম সিনেমা মুক্তির আগে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মাদককান্ডে জড়িয়ে জেলে গিয়েছেন। জামিনে মুক্ত হয়ে ফিরেছেন ১ সেপ্টেম্বর। তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

গত দু’ মাস ধরে জীবনে বিরাট ঝড় বয়ে গেছে তার। দমে যাননি পরীমনি। সহ্য করেছেন সব বিতর্ক, তাকে ঘিরে নানা মহলের সমালোচনা সয়েছেন নিরবে। সেই পরীমনি ফেসবুকে শেয়ার করলেন বাংলা গানের বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি গান।

পরীমনি সোমবার তার ফেসবুকে শেয়ার করলেন ২০১৭ সালে নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি। ক্যাপশনে লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো।’

পরীমনির গান শেয়ার দেয়ার বিষয়টি আনন্দ বাজার জানায় নচিকেতাকে। জানতে চায় তার অনুভূতি। চির বিপ্লবী, প্রতিবাদী মানুষ নচিকেতা পরীমনিকে দিলেন সমর্থন। তিনি বলেন, ‘আমার পরীমনিকে ভাল লাগে। ভীষণ সাহসী একটা মেয়ে। স্পষ্ট কথা বলতে ভালবাসে। পরীমনি যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়।’

নচিকেতা আরও বলেন, ‘পরীমনি আমার গান পছন্দ করেন। আমি তাকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত করেছি, এটা জেনে আমার ভালই লেগেছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য