,

রংপুরে রিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এখন পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে।

রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার হোসেন আরও বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া গেলেও পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য