বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকভাবে ছেলেমেয়েদের ‘সহশিক্ষা’ নিষিদ্ধ করল তালেবান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আর একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছেলে ও মেয়েরা। আজ রবিবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে, পুরো আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা বা সহশিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করা হলো। খবর বিবিসির।

জানা গেছে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানিয়েছেন। তিনি জানান, এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবেন না। ইসলামী আইন অনুযায়ী আলাদা ক্লাসে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে, তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা। বিকল্প কোনও রাস্তা নেই। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকরা শুধু মাত্র মেয়েদেরই পড়াতে পারবেন।

উল্লেখ্য, ২০০১ সালে তালেবানি শাসনের প্রথম-পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বা ‘কো-এডুকেশন’ শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। আফগানিস্তানে তালেবান আগ্রাসন ফিরতেই হেরাতে ফের পুরনো নীতি চালু করা হল। তালেবান নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা না-হলেও বেকায়দায় পড়বে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো, এমনটাই মত সে দেশের শিক্ষাবিদদের।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে