বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘালয় পুলিশের মিথ্যাচার ফাঁস করলেন সালাহউদ্দিন নিজেই

news-image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে উদভ্রান্তের মত শিলংয়ের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে মানসিক হাসপাতালে ভর্তি করে মেঘালয় পুলিশ মিথ্যাচার করেছে।

তার প্রকৃত সত্য আড়াল করে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া একজন শীর্ষ রাজনীতিককে অবমাননা করার চেষ্টা করেছে।

কিন্তু মেঘালয়ের শিলংয়ে আটক সালাহউদ্দিন আহমেদ তার দুজন আত্মীয়ের কাছে প্রকতৃ সত্য ফাঁস করে দিয়েছেন। যা আবার তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন।

তারা জানান, সালাহউদ্দিন আহমেদ নিজেই শিলংয়ের পুলিশের কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে তার অপহৃত হওয়ার খবর জানান।

তারা জানান, সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তাকে চোখ বাঁধা অবস্থায় কয়েকবার গাড়ি বদল করে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। শিলং এর পলোগ্রাউন্ডে তাঁকে চোখ বাঁধা অবস্থাতেই গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। চোখের বাঁধন খোলার পরও তিনি বুঝতে পারছিলেন না তিনি কোথায় আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে, তিনি শিলং এ আছেন।

দুই আত্মীয় আরো জানান, সালাহউদ্দিন আহমেদ নিজেই এর পর শিলংয়ে পুলিশের কাছে গিয়ে নিজের পরিচয় দেন।

বৃহস্পতিবার বিকালে সালাহউদ্দিন আহমেদের এই দুজন আত্মীয় প্রথমবারের মতো তার সাথে শিলংয়ের সাধারণ হাসপাতালে দেখা করতে সক্ষম হন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে তারা বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালীকে এই তথ্য জানান। এদের একজন আইয়ুব আলী জানান, তিনি কলকাতার বাসিন্দা এবং সালাউদ্দীন আহমেদের দূর সম্পর্কের ভাই।

বাংলাদেশে দুমাসের বেশি সময় ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে শিলং এ খুঁজে পাওয়ার পর এই প্রথম তার নিজস্ব বয়ানে কোন তথ্য জানা গেল।

শিলং পুলিশ গত কদিন ধরে তাকে কঠোর পাহারার মধ্যে রেখেছে। এমনকি যেসব ডাক্তার, নার্স সালাহউদ্দিন আহমেদকে দেখেছেন, তারাও সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্য ছাড়া অন্য কোন বিষয়ে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

তবে শিলংয়ের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ডি জে গোস্বামী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদের কাছে কিছু ওষুধ পাওয়া গিয়েছিল, যেগুলো বাংলাদেশের কোন ওষুধ কোম্পানির তৈরি বলে ধারণা করা হচ্ছে। কারণ এসব ওষুধের স্ট্রীপে বাংলা লেখা ছিল। ভারতে তৈরি ওষুধের স্ট্রীপে বাংলা লেখা থাকে না।

ডাক্তার ডি জে গোস্বামী জানান, সালাহউদ্দীন আহমেদ হৃদরোগে এবং প্রোস্টেটের জটিলতায় ভুগছেন। তার সঙ্গে পাওয়া ওষুধগুলো মূলত এসব রোগের।

মেঘালয় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুজন কর্মকর্তা বৃহস্পতিবার বিকেলে সালাহউদ্দিন আহমেদকে প্রায় দু ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তারা কি জানতে পেরেছেন তা প্রকাশ করেন নি।

সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার শিলংয়ে পৌঁছান। এদের একজন হুমায়ুন রশিদ জানিয়েছেন, তিনি সালাহউদ্দিন আহমেদের কাজিন। সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তাদেরকে দেখা করার অনুমতি দিয়েছিলেন শিলংয়ের পুলিশের এসপি। কিন্তু পরে সেই অনুমতি প্রত্যাহার করে নেয়া হয়। দেখা করতে না পেরে তারা ফিরে যান।

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আরেক নেতা স্বপনও শিলংয়ে পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল সাদাপোশাকধারী একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।

এই ঘটনার পর গত দুই মাসেও সরকারি কোনো বাহিনীর পক্ষ থেকে সালাহউদ্দিনকে আটক করার কথা স্বীকার করা হয়নি।

তব প্রত্যক্ষদর্শীর বিবরণ ও পূর্বাপর ঘটনা থেকে সালাহউদ্দিনকে তুলে নেয়ায় সরকারি বাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জোরালো ভাবেই আলোচিত হয়।

এর মধ্যে ইংরেজি দৈনিক নিউএজ দুটি প্রতিবেদন ছেপে জানায় সালাহউদ্দিনকে তুলে নেয়ার ঘটনায় র‍্যাবের স্টিকার যুক্ত একটি মাইক্রোবাসের ব্যবহার ও একজন পোশাকধারী র‍্যাব সদস্যের কথা তারা জানতে পেরেছে।

এরপর গত শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে র‍্যাবের লোকজন তুলে নিয়ে গেছে। সে র‍্যাবের কাছেই আছে। আমি স্পষ্টভাবে এখনো বলছি, সালাহউদ্দিনকে দ্রুত তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। না পারলে যেখান থেকে তাকে তুলে নেয়া হয়েছে, সেখানেই ফিরিয়ে দিন। অন্যথায় তার কিছু হলে পরিণতি ভালো হবে না। আমি বলতে চাই, বন্দুক দিয়ে সব কিছু হয় না।’

খালেদার এই আহ্বানের তিন দিনের মাথায় মঙ্গলবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের ‘মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (মিমহান্স) হাসপাতাল কর্তৃপক্ষ সালাহউদ্দিনের স্ত্রীকে ফোন করে তার স্বামীর সন্ধান জানান। বিবিসি

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক