,

পাঁচ মাস পর খুললো, প্রথম দিনেই উপচে পড়া ভিড়

news-image

করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় পাঁচ মাস বন্ধ ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা। আজ শুক্রবার থেকে খোলা হয়েছে চিড়িয়াখানা। প্রথম দিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

করোনায় দীর্ঘদিন ঘরবন্দী পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায ভিড় করেন রাজধানীর মানুষকরোনাভাইরাসের প্রকোপের কারণে গত ২ এপ্রিল থেকে সরকারি নির্দেশনায় বন্ধ রাখা হয় চিড়িয়াখানা। এর আগে গত বছর মার্চ থেকে প্রায় সাড়ে সাত মাস বন্ধ ছিল।

মাইকে বারবার বলার পরও কারো মধ্যে স্বাস্থ্যবিধি মানার গরজ দেখা যায়নি

আজ সরকারি ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানায় শিশুসহ নানা বয়সী দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। তবে টিকিট কাউন্টার ও প্রবেশ পথে সামাজিক দূরত্ব তেমন দেখা যায়নি। যদিও প্রবেশমুখে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘ প্রায় পাঁচ মাস পর শুক্রবার খোলা হয়েছে চিড়িয়াখানা

চিড়িয়াখানা কর্তৃপক্ষ মাইকে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার নির্দেশনা দিলেও কাউকে তাতে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি।

মাইকে বারবার বলার পরও কারো মধ্যে স্বাস্থ্যবিধি মানার গরজ দেখা যায়নি

চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, চার মাস ২৫ দিন পরে আজকে দর্শনার্থীরা প্রবেশ করতে পারছেন। আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য বারবার অনুরোধ করতেছি। করোনার সময়ে প্রাণীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য