বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মরার আগে মরে যান, তাহলেই বেচে যাবেন

news-image

ইসলামিক ডেস্ক : এক সওদাগর মনস্থির করলো হিন্দুস্থানে যাবে বাজার সদাই করতে। তো সে তার বউকে বলল- “বউ হিন্দুস্থানে যাব অনেক বাজার সদাই করব, আসার সময় তোমার জন্য কি আনব ?” বউ তার যা যা প্রয়োজন তাই আনতে বলল। তারপর সওদাগর তার ছেলে- মেয়েকে জিজ্ঞাস করলো কি আনবে তাদের জন্য। তারাও তাদের প্রয়োজনীয় জিনিস আনতে বলল। এবার সওদাগর গেলে তার সবচেয়ে প্রিয় ময়না পাখিটির কাছে। এই ময়না পাখিটি সওদাগরের খুবই প্রিয়। তো পাখিকে বলল তোমার জন্য আনব হিন্দুস্থান থেকে ?
পাখিটি উত্তর করলো-” আমার জন্য কিছু আনতে হবে না। হিন্দুস্থানে আমার অনেক জাত ভাই-বোন (পাখি) আছে, আপনি তাদের জিজ্ঞাসা করবেন আমি কি করে এই খাচা থেকে মুক্ত হতে পারি। তারা যদি কোনো বুদ্ধি দেয় তা আমাকে জানাবেন।
সওদাগর হিন্দুস্থানে গেল এবং তার বউ ও ছেলে মেয়েদের জন্য সব কিছু কিনে তার বাড়ির দিকে রওয়ানা দিল। হঠাত তার প্রিয় পাখিটির কথা মনে পড়ল এবং সে হিন্দুস্থানে অন্য পাখি খুজতে লাগলো। একটি গাছের উপর সে দুটি পাখি দেখতে পেল। সওদাগর এই দুটি পাখিকে বলল আমার একটি পাখি আছে। সে তোমাদের কাছে জানতে চাইছে সে কিভাবে আমার খাচা থেকে বের হতে পারবে ?
প্রশ্নটি করা মাত্রই গাছে থাকা দুটি পাখি মাঠিতে লুঠিয়ে পরে মারা গেল। এটা দেখে সওদাগর খুব কষ্ঠ পেল। সে বাড়ি ফিরে এসে সবাইকে সব কিছু দিয়ে গেল তার প্রিয় পাখিটির কাছে। পাখিটি তাকে দেখা মাত্রই জিজ্ঞাস করলো আপনি কি আমার প্রশ্ন আমার জাত ভাই বা বোনদের বলেছিলেন ? সওদাগর মনে কষ্ঠ নিয়ে পুরো ঘটনা বর্ণনা করলো।
পাখিটি ঘটনা শুনে সেও মাঠিতে লুঠিয়ে পরে মারা গেল। সওদাগর খুব কান্নাকটি করলো এবং তার পাখিটিকে খাচার বাইরে নিক্ষেপ করলো
পাখিটি মাঠিতে পরার আগেই উড়ে গিয়ে একটা গাছে বসলো। সওদাগর তা দেখে অবাক। পাখিটি দেখলাম মারা গেছে কিন্তু এখন দেখি উড়ে চলে গেল। তারপর সওদাগরের সেই প্রিয় পাখিটি বলল-” হিন্দুস্থানে যে দুটি পাখি গাছ থেকে পরে মারা গেছিল আসলে তারা মারা যায়নি। বরং তারা আমাকে আপনার খাচা থেকে বের হবার পদ্ধতি শিখে দিয়েছিল যেন হঠাত করে মারা যাই। এখন থেকে আমি একদম মুক্ত।
আমরা যদি মরার আগেই মরে যাই মানে আমরা মরে গেছি মনে করে দুনিয়ার সব লোভ লালসা মউজ-মাস্থী থেকে নিজেকে বিরত রেখে শুধুই আল্লাহর জন্য নিজেকে সপে দিতে হবে। তাহলেই আমাদের পরকাল হবে অনাবিল সুখ ও শান্তির।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক