,

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

news-image

বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় দেশটির সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়েছে। কর্মস্থল থেকে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুইজন বাংলাদেশি ও দুইজন পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, নিহত সোহাগ হোসেনের (৩৭) বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেশগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের জুনাব আলীর ছেলে। দাদুন (৩৫) মাদারীপুর জেলার শিবচর থানার উকিলকান্দি গ্রামের মতি মাদবরের ছেলে।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। এরই মধ্যে নিহত ব্যক্তিদের বাড়িতে জানানো হয়েছে এবং তারা যে কোম্পানিতে কর্মরত ছিলেন সেই কোম্পানির মালিকদের সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, নিহতদের মরদেহ দেশে পাঠানো ও তাদের যাবতীয় পাওনা আদায় করে স্বজনদের কাছে পাঠানোর সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য